ভারতকে দুই রানে হারাল পাকিস্তানের মেয়েরা

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:৪৭
ইডেনে পাক-ভারত মহারণের আগে দিল্লিতেও হয় ভারত-পাকিস্তান খেলা। নারীদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান নারী ক্রিকেট দল। সেই ম্যাচেই বৃষ্টি আইনে ভারতকে দুই রানে হারিয়েছে পাকিস্তান।
 
দিল্লির ফিরোজ শাহ কোটলায় ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় ভারত।জবাবে বেশ স্বাচ্ছন্দেই ব্যাট করছিল পাকিস্তান।১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছিল পাকিস্তান।
 
তবে  মাঝপথে নামে বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ মাঠে না গড়ালে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানকেই ২ রানে জয়ী ঘোষণা করলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।