ভারতকে ১১৯ রানের টার্গেট দিল পাকিস্তান

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২২:২১
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২০ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শনিবার টসে হেরে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের ২৬ ও আহমেদ শেহজাদের ২৫ রানের উপর ভর করে ১১৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ভারতের পক্ষে নেহরা, জাদেজা, পান্ডে, রায়না ও বুমরা একটি করে উইকেট নেন।
 
এর আগে শুরুতে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৫২ রান করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে শনিবার উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন শারজিল খান ও আহমেদ শেহজাদ। দলীয় ৩৮ রানে বুমরার বলে বিদায় নেন শারজিল। পান্ডিয়ার হাতে তালুবন্দি হওয়ার আগে ২ চারে ২৪ বলে ১৭ রান করেন তিনি।
 
এরপর দলীয় ৪৬ রানে ব্যক্তিগত ২৫ রানে বিদায় নেন আরেক ওপেনার আহমেদ শেহজাদ। এরপর ‍উমর আকমল করেন ১৬ বলে ২২ রান। আর আহমেদ শেহজাদ করেন ২৫ রান।
IMG0
 
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। বিলম্ব হওয়ায় ম্যাচ ১৮ ওভারে কমে এসেছে। বৃষ্টি থামার পর থেকেই মাঠ পরিচর্যার কাজে লেগে পড়েন গ্রাউন্ডসম্যানরা। গ্রাউন্ড থেকে কভার সরিয়ে ফেলা হয়েছে। চলছে টসের প্রস্তুতি। খেলা শুরুর আগে ইডেন গার্ডেনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে ভারতের শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, অমিতাভ বচ্চন, পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসকে।