হুয়াওয়ে জিআর৩ বাজারে

আপডেট : ২০ মার্চ ২০১৬, ০৯:১৯
জিআর৫-এর ব্যাপক সাফলতা অর্জনের পর গ্রাহকদের জন্য দেশের বাজারে জিআর৩ মডেলের নতুন স্মার্টফোন আনল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে।
 
হুয়াওয়ে জিআর৩ স্মার্টফোনটি জি সিরিজের নতুন স্মার্টফোন। স্মার্টফোনটিতে থাকছে পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। আকর্ষণীয় ও আধুনিক ডিজাইন সম্বলিত স্মার্টফোনটি সহজেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করবে।
 
ফোনটিতে রয়েছে ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সিস্টেম, হুয়াওয়ে ইএমইউআই ৩.১ লাইট, ২জিবি র্যাম ও ইন্টারনাল স্পেস রয়েছে ১৬জিবি যা ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে।
 
ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে রয়েছে ২২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
 
বৈশ্বিক স্মার্টফোন বাজারের দ্রুত বিস্তারের কারণে হুয়াওয়ে দিচ্ছে সবার জন্য আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন সবচেয়ে উপযোগী ফোন।
 
বিনামূল্যে ১৩ হাজার মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় একটি পাওয়ার ব্যাংকসহ এ ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯০ টাকা। সিলভার, গ্রে এবং গোল্ড রঙ্গে বাজারে পাওয়া যাবে হুয়াওয়ে জিআর৩।