বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১০:১৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ছয় বিদ্রোহী প্রার্থীকে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
 
শনিবার তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, ছলিমাবাদ ইউনিয়নের এরশাদ মিয়া, মৌলভী মদন মিয়া চিশতি, তেজখালী  ইউনিয়নের নুরুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান ফাইজুর রহমান ও ফরদাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ। 
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।