অনুষ্ঠানের নাম ‘উইমেন ইন গেমিং’! এমন অনুষ্ঠানে যদি কিছু স্বল্পবসনা সুন্দরী খেলাচ্ছলে নাচানাচি করেই থাকে, কী এমন মহাভারত অশুদ্ধ হয়?
কিন্তু, কার্যত হল। আপত্তি তুললেন খোদ মাইক্রোসফটের এক কর্তাব্যক্তি। ফিল স্পেনসার নামের ওই ব্যক্তির তুমুল আপত্তি, কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে ‘স্কুল-পড়ুয়া মেয়েরা’ নাচবে কেন? তাও অশ্লীল অঙ্গভঙ্গিতে?
সে কি? কর্পোরেট অনুষ্ঠানে নাচিয়ে হিসেবে স্কুলের মেয়েদের ভাড়া করেছে মাইক্রোসফট?
ঠিক তা নয়! কিন্তু, যে নাচিয়েদের ভাড়া করা হয় তারাই স্কুলের মেয়ে সেজে ছোট স্কার্ট পরে নেচেছেন। আর, তাতেই হইচই পড়ে গিয়েছে কোম্পানির অন্দরে।
ঘটনাটা ঘটেছে স্যান ফ্রান্সিসকোয়। মাইক্রোসফটের গেম ডেভেলপার কনফারেন্সে। এমনিতে খবরটা চাউর হয়ে যাওযার কোনও সম্ভাবনা ছিল না। এক কর্পোরেট সংস্থার বার্ষিক অনুষ্ঠানে কী হয়েছে- কে আর তা নিয়ে মাথা ঘামাতে যাবে!
কিন্তু, বিপত্তিটা এল প্রযুক্তির কল্যাণে। কিছু কর্মচারী যখন টুইটারে, ইনস্টাগ্রামে ছেড়ে দিলেন মোচ্ছবের ছবি, সমস্যা দেখা দিল তখনই! স্বাভাবিকভাবেই সমালোচনায় মুখর হল বিশ্ব।
IMG0
বক্তব্য অনেকটা এরকম- ছি, ছি, স্কুল পড়ুরা মেয়েরা! তাও আসল নয়- সাজানো! আবার নাচল অশ্লীল অঙ্গভঙ্গিতে! নৈতিকতা বলে তাহলে আর রইলটা কী!
স্পেনসারও বলছেন ঠিক সে কথাই- ‘নাচ নিয়ে আমার আপত্তি নেই! কিন্তু নর্তকীদের স্কুলগার্ল সাজানো হবে কেন?’
যাইহোক, গোটা ঘটনায় ক্ষমা চেয়েছে মাইক্রোসফট। ফের এমন কিছু ঘটবে না- এই মর্মে মুচলেকাও জমা দিয়েছে।
