দুই ঘণ্টা বন্ধ থাকার পর ভোটগ্রহণ শুরু

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১২:২০
 
দুই ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট সরকারি  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়েছে।
 
রবিবার সকাল আটটায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সোয়া আটটার দিকে প্রায় ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বেশ কিছু ব্যালট পেপারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঐ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। 
 
পৌরসভার ১২ টি ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ৪৮ টি কেন্দ্র করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।