পুরনো প্রেমিকে ফিরছেন দীপিকা?

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১১:১৭
আবারও কি পুরনো প্রেমে ফিরছেন দীপিকা পাডুকোন? না হলে খামোখা রণবীর কাপুরের বাংলোয় একান্তে সময় কাটাতে গেলেন কেন তিনি? এই গুজবে এখন কান পাতা দায় বলিউডে। সূত্র- জিনিউজ।
 
সূত্রের খবরে প্রকাশ, সদ্য হলিউড থেকে শুটিং সেরে মুম্বাইতে ফিরেছেন দীপিকা। সেখানে ‘ট্রিপল এক্স’-এর টাইট শিডিউল থেকে সাময়িক ছুটি পেয়েছেন নায়িকা। এবার ছুটবেন শ্রীলঙ্কায়। ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে। তার আগে মুম্বাইতে বিশ্রাম। আর এর ফাঁকেই ছুটে গেলেন রণবীরের বাংলোয়। তারপর বারান্দায় দাঁড়িয়ে সেকি হাসাহাসি।
 
সদ্য ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীরের। সেই দুঃখই কি প্রাক্তন প্রেমিকার সঙ্গে শেয়ার করলেন নায়ক? হয়তবা।
 
দুবাইতে টোয়েফার অনুষ্ঠানে ব্যস্ত রণবীর সিংহ। তাই তার ‘লেডি লাভ’ কার সঙ্গে সময় কাটাচ্ছেন সে দিকে কি নজর রয়েছে তার? বি-টাউনে এখন এটাই মুখরোচক জল্পনা।