গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১১:৪৩
গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের (৩৫) পরিচয় পাওয়া যানি।
 
রবিবার সকালে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তার পরনে সাদা-হলুদ চেক লুঙ্গি ও ছাই রংয়ের হাফ শার্ট ছিল।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের ভাওয়াল গাজীপুর এলাকায় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।