আনুশকার প্রশংসায় সালমান খান

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১২:০৩
 
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে প্রশংসায় ভাসালেন তার ‘সুলতান’ সহ-অভিনেতা সালমান খান। ‘পিকে’ তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞাস করলে এমন অভিব্যক্তি প্রকাশ করেন ‘দাবাং’ তারকা।
 
সালমান খান বলেন, আনুশকা বেশ ভাল। মানুষের সাথে বিশেষ করে মেধাবীদের সঙ্গে কাজ করতে পারলে ভাল লাগে।
 
প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করছেন সালমান খান ও আনুশকা শর্মা।
 
আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবিতে একজন মুষ্টিযোদ্ধা হিসেবে দেখা যাবে সালমানকে। এই চরিত্রের প্রয়োজনে ওচনও বাড়িয়েছেন তিনি। এদিকে আনুশকাও একজন মুষ্টিযোদ্ধা হিসেবে অভিনয় করবেন। এরজন্য ছয় সপ্তাহ প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।
 
ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে আগামী ৮ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে।