কয়েকটি কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন বর্জন করলে বিএনপির মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি।
রবিবার দুপুর ১২টায় শহরের মৌরাইলস্থ বাস ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি অবিলম্বে এসব কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানান।
