‘কৃষ ৩’ ছবির শুটিংয়ের সূত্রেই হৃতিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের মধ্যে সম্পর্ক জমে উঠে, সে কথা এখন আর গোপন নেই। হৃতিকের বিবাহবিচ্ছেদের পরে তা আরও গাঢ় হয়। আর বর্তমানে অবশ্য সেই প্রেম কী অবস্থায় রয়েছে, তা জানেন সবাই।
এই অবস্থায় হৃতিক রোশন যে আইনি নোটিশ কঙ্গনাকে পাঠিয়েছেন, তার নেপথ্যে কে রয়েছেন, সেই প্রশ্ন উঠে। বলিউডের গুঞ্জন ছুঁইয়ে যে উত্তর বেরিয়ে আসছে, তাতে অনেকেই অবাক হচ্ছেন। কারণ নামটা, রাকেশ রোশন!
ইন্ডিয়া টুডে ও বিজনেস অব সিনেমার খবরে প্রকাশ, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হৃতিক-কঙ্গনা প্রসঙ্গে প্রশ্ন করা হয় রাকেশ রোশনকে। আর এতেই চটে যান তিনি। এরপরে তিনি হৃতিককে বলে দেন কঙ্গনাকে আইনি নোটিস পাঠাতে।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা একজন ‘সিলি এক্স’ এর কথা বলেছিলেন। কে এই ‘সিলি এক্স’, তা নিয়ে শোরগোল পড়ে যায়। শোনা যাচ্ছে, হৃতিক সেই রাতেই কঙ্গনাকে ফোন করেছিলেন। কঙ্গনাকে বলেছিলেন তার অবস্থান স্পষ্ট করতে। নইলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দেন।
কঙ্গনা নিজের অবস্থান স্পষ্ট না করায় বাবা রাকেশের সঙ্গে আইনি পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন হৃতিক। রাকেশ ছেলে বলে দেন, আইনি পথে এগোতে।
