কবিরহাটে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৫:০৩
নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে। কেন্দ্র দুটি হলো, ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীপুর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
জানা গেছে, ওই দুটি ভোটকেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের একাধিক ব্যালটে সিল মারতে দেখে কয়েকজন যুবক প্রশাসনকে জানায়। প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ওই দুই কেন্দ্রের ভোট স্থগিত করে দেয়।
সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
এদিকে আলীপুর কেন্দ্রে জাল ভোট প্রদানের দায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের ভ্রাম্যমান আদালত দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জহিরুল হক (২০), রুবেল (২২)
 
অন্যদিকে পৌরসভার নয় নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলী জিন্নাহসহ চারজন আহত হয়েছেন প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকদের হামলায়। উত্তর ঘোষবাঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।