চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট এস এম আবুল কালামকে কুয়েতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এস এম আবুল কালাম একজন প্রখ্যাত ব্যবসায়ী, সমাজকর্মী ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
অগ্রণী ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন আবুল কালাম।
