শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৬:২৭
শিবগঞ্জে রবিবার বেলা ১১টার দিকে শ্যালো মেশিন বসানো নিয়ে প্রতিপক্ষের হামলায় আবদুল করিম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
 
আবদুল করিম উপজেলার দূর্লভপুর ইউনিয়নের চল্লিম রশিয়া গ্রামের আব্দুল মালেক কুস্তুরির ছেলে।
 
এলাকাবাসী জানান, রবিবার বেলা ১১টার দিকে রশিয়ার মাঠে চলি­শরশিয়া গ্রামের একরামূল হক ইরি ধানে সেচ দেয়ার জন্য আবদুল মালেকের জমিতে  জোর করে শ্যালোমেশিন বসাচ্ছিলেন। এ সময় আবদুল করিম প্রতিবাদ করলে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একরামূল ও তার লোকজন কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই করিম মারা যান। 
 
শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একরামূলের স্ত্রী লাচন (৩৫) ও তার পুত্রবধূ স্ত্রী মৌসুমী বেগমকে (২২) আটক করা হয়েছে।