তামিমের ২৭তম জন্মদিন

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৭:১৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের জন্মদিন রবিবার (২০ মার্চ)। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে নয় বছর ধরে ব্যাটিং উদ্বোধন করছেন তিনি। 
 
এখন পর্যন্ত তামিম খেলেছেন ৪২টি টেস্ট ম্যাচ, যাতে রান ৩ হাজার ১শ’ ১৮। ১৫৩ ওয়ানডেতে ৪ হাজার ৭শ’ ১৩ রান আর ৫০ টি-টোয়েন্টিতে রান ১ হাজার ১১৬। তামিম ইকবাল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকই শুধু নন, তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসও এই বাঁহাতি ব্যাটসম্যানের।
 
১৯৮৯ সালে চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারে জন্ম তামিম ইকবালের। তামিম ইকবালের প্রথম শ্রেণির ক্রিকেট শুরু প্রিমিয়ার লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে। ক্রিকেটার নাফিস ইকবালের ছোট ভাই এবং বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা আকরাম খানের ভাতিজা তামিম ইকবাল। 
 
২০১৫ সালের মার্চে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান পূর্ণ করেন। তামিম ইকবাল বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতক রান করেছেন। ২০০৮ সালে টেস্ট অভিষেক হলেও, ২০০৭ সালেই ওয়ানডে ম্যাচ ও টি- টুয়েন্টিতে অভিষেক হয় এই ক্রিকেটারের।