অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে চট্টগ্রামে দুইজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
রবিবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইবুন্যাল ও বিশেষ জেলা ও দায়রা জজ সৈয়দা হোসনে আরা এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আমির হোসেন ও আব্দুল মতিন। তাদের মধ্যে মতিন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।
ট্রাইবুন্যালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পিপি জাহাঙ্গীর আলম জানান, আমির ও মতিনকে ২০০৪ সালের ১০ অক্টোবর কাজীর দেউড়ি এলাকার একটি বাসা থেকে গুলি ভর্তি একটি পাইপগানসহ গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ একই বছরের ২৩ অক্টোবর অভিযোগপত্র দেয় এবং পরের বছর ১৩ ফেব্রুয়ারি আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
পিপি জাহাঙ্গীর জানান, রাষ্ট্রপক্ষে আটজনের সাক্ষ্য শুনে আদালত সাত বছর করে কারাদণ্ড দেয়।
