বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় তদন্তকারী সংস্থা সিআইডির সঙ্গে বৈঠক করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই’র প্রতিনিধি।
রবিবার দুপুর ২টায় সিআইডির কার্যালয়ে এফবিআই এর একজন প্রতিনিধি সিআইডির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মির্জা আবদুল্লাহেল বাকী বলেন, এফবিআই এর একজন প্রতিনিধি সিআইডি’র এক কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। এফবিআই এর পক্ষ থেকে এই মামলার তদন্তে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। ওই প্রতিনিধির সঙ্গে এই কয়েক দিনের তদন্তের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন।
