আচরণবিধি লংঘন না করার শপথ নিলেন ৪৩৯ প্রার্থী

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৮:৩০
আচরণবিধি লংঘন না করার শপথ নিলেন নাটোরের লালপুর উপজেলার ১০ ইউনিয়নের ৪৬ জন চেয়ারম্যান, ৩৮০ সাধারণ মেম্বর এবং ১১৩ জন সংরক্ষিত আসনের নারী মেম্বর প্রার্থী।
 
রবিবার নাটোরের লালপুর উপজেলার লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান।
 
সভায় বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমান, র‌্যাব-৫-এর সহকারী পরিচালক অলক বিশ্বাস, চাপাইনবাবগঞ্জ বিজিপি-৯-এর সুবেদার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার ( বড়াইগ্রাম সার্কেল) শফিকুল ইসলাম, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আ. হাই তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম।