চকরিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আলমগীর চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছে।
তিনি ১৮ কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুল ইসলাম হয়দার পেয়েছেন ৮ হাজার ৮৪৫ ভোট।
চকরিয়া পৌরসভার রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া পৌরসভায় মোট ভোটার ৪২ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ২৬৫ জন এবং নারী ভোটার ২০ হাজার ৪১ জন।
