দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

আপডেট : ২১ মার্চ ২০১৬, ০৮:৫২
 
দিনাজপুরে কাশিপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক ইসমাইল (৩৭)। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাক চালক ইসমাইল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।
 
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান (পিপিএম) জানান, পঞ্চগড় ভোজনপুর থেকে বালু বোঝাই করে ট্রাকটি কুষ্টিয়া যাওয়ার পথে উক্ত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।