নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে আলমগীর হোসেন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ। রবিবার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আলমগীর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের খান জানান, সন্ধ্যায় আলমগীর শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। এর কিছুক্ষণ পরে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারাণয়গঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
