মির্জা ফখরুলসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১১:৩১
 
নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
 
ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।
 
রবিবারে দাখিল করলেও মামলার বিষয়টি সোমবার প্রকাশ হয়।