চিত্রনাট্য যত ডালপালা মেলছে ততই যুক্ত হচ্ছেন নতুন নতুন চরিত্র। হৃতিক-কঙ্গনা কাদা ছোড়াছুড়িতে সর্বশেষ সংযোজন এবার আমির খান। গুঞ্জন উঠেছে, ‘পিকে’ তারকাও হৃতিক-কঙ্গনা ইস্যুতে নাক গলিয়েছিলেন! সূত্র- ইন্ডিয়া ডটকম।
সূত্রের খবরে প্রকাশ, ‘কাটটি বাটটি’ ছবি মুক্তির আগে আমির খানের সঙ্গে দেখা করেন কঙ্গনা। আর সেখানেই হৃতিকের বিষয়ে আমিরকে সমস্ত কিছু জানান তিনি। এমনকি, হৃতিক যে তার সঙ্গে সম্পর্ক অস্বীকার করছেন, সে বিষয়েও মিস্টার পারফেকশনিস্টকে সমস্ত কিছু বলেন তিনিl আর তখন হৃতিকের কাছ থেকে কঙ্গনাকে দূরত্ব বজায় রাখার উপদেশ দেন আমিরl
শুধু তাই নয়, কঙ্গনা যাতে শিগগির সমস্ত কিছু ভুলে এগিয়ে যেতে পারেন, সে বিষয়েও ‘কুইন’কে পরামর্শ দেন আমির।
সূত্রের প্রতিবেদন মতে, কঙ্গনার সঙ্গে বরাবরই বেশ ভালো সম্পর্ক আমির খানের। আর তাই, কঙ্গনা যাতে হৃতিকের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে, এগিয়ে যান, সেই পরামর্শই দেন আমির খান।
