গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে চুরির অভিযোগে তিন ইরানি নাগরিককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, দেশটির তেহরানের গোবাটি মহল্লার মো. হাদী (৪৫), কালাকুইয়ের ফারজুনা (৫৮), পরসিটি এলাকার রেজা (৪৫)। তাদের বিরুদ্ধে শহরের গোলেজা মার্কেটের মঞ্জু মিয়ার দোকান থেকে কৌশলে চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, দোকান মালিক ও লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়। রবিবার রাতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
