সাতক্ষীরায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৪:০৩
সাতক্ষীরায় ইউপি নির্বাচনের ৭৮টি ইউনিয়নের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও ভোট কেন্দ্র যেতে শুরু করেছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রয়োজনীয় সংখ্যক আনসার, বিজিবি, পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকতা এ এইচ এম কামরুল হাসান জানান, ২২ মার্চ জেলার ৭৮টি ইউনিয়নের ৭১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলায় ৩৪৪ জন চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য পদে ৮১৩ ও সাধারণ সদস্য পদে দুই হাজার ৭৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।