আবারো মা হচ্ছেন ন্যান্সি

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৪:১৭
 
আবারো মা হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। সোমবার এমন তথ্য জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী।
 
ন্যান্সি জানান, তিনি ও তার স্বামী নতুন অতিথির জন্য অপেক্ষা করছেন।
 
ন্যান্সি ও তার স্বামী জায়েদের ঘরে নায়লা নামে এক কন্যা সন্তান রয়েছে। ন্যান্সির আগের ঘরে রয়েছে রোদেলা নামের আরেক কন্যা সন্তান।