নরসিংদীর শিবপুর উপজেলায় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টায় উপজিলার সফরিয়া গ্রামের মো. শহিদুল্লার ভূঁইয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে এলাকাবাসী ওই পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, নিহত মো: হৃদয় মিয়া (১৭) উপজেলার সফরিয়া গ্রামের আ. মান্নান মিয়ার ছেলে।
তার বাবা বলেন, হৃদয় মৃগীরোগে আক্রান্ত ছিল। ভোরে আমাদের অজান্তে বাড়ি থেকে বের হয় হৃদয়।
