বেনাপোল সীমান্তে ১৭ বাংলাদেশি নারী-পুরুষ আটক

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৪:৩৮
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
 
রবিবার রাতে তাদের আটক করা হয়। এরা বিভিন্ন জেলা শহরের বাসিন্দা।
 
২১ ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আদেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।