ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মকছেদ আলী লষ্কর বিজয়ী হয়েছেন।
রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষনা করা হয়।
জানা গেছে, মকসেদ আলী ১২ হাজার এক শ ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদুর রহমান মন্টু পেয়েছেন আট হাজার এক শ ১২ ভোট ও বিএনপি প্রার্থী আতিয়ার রহমান পেয়েছেন তিন হাজার নয় শ ৬৬ ভোট।
কালীগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
