কুমিল্লার বুড়িচং উপজেলায় চার বস্তা গাঁজা জব্দ করা হয়েছে। রবিবার রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী চড়ানল গ্রাম থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চড়ানল গ্রামের বাসেত চৌধুরীর (৪৫) ঘরে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি চারটি চটের বস্তা জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম জানান, এসব বস্তা থেকে ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। বাসেত চৌধুরীর বিরুদ্ধে সোমবার বেলা সাড়ে ১১টায় মামলা হয়েছে।
