তাড়াশে বিএনপির প্রার্থী মনোনয়নে অনিয়ম

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৫:১২
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।
 
সোমবার তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন মাহবুব।
 
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত না নিয়ে বানিজ্যের মাধ্যমে প্রার্থীকে মনোনয়ন দেয়া হচ্ছে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে অগণতান্ত্রিক পন্থায় দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন দেয়া হচ্ছে।
 
এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুর রহিম, যুগ্ন সাধারণ সম্পাদক মনসুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারীক খন্দকার, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, যুবদলনেতা আব্দুল হাকিম, মো. হাসান আলী ও ছাত্রদল সভাপতি মো. রাজীব আহম্মেদ মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।