রায়পুরে আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৫:১৯
 
আজ ও আগামীর প্রত্যয়- এই স্লোগানে আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা ২০১৬ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলো রায়পুর ক্লাব। রবিবার হায়দারগঞ্জ মডেল স্কুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন। 
 
উপস্থিত ছিলেন হায়দারগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম ফজলুল হক, রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়াসহ বিচারক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 
 
IMG0
 
রবিবার প্রথম রাউন্ডের বিতর্ক শেষ হয়েছে। এতে মোট ২৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ করে। আয়োজকরা জানিয়েছেন এটিই রায়পুরের সেরা বিতর্ক প্রতিযোগিতা।
 
IMG1 
 
প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আলম। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের বিতর্ক শেষে আগামী ৩১ মার্চ ফাইনাল ও সমাপনী বিতর্ক অনুষ্ঠিত হবে।