তিন কিশোরকে ফেরত দিল ভারত

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৫:৩৪
তিন বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারত। সোমবার দুপুর দেড়টার দিকে  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ এদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করে।
 
দর্শনা ইমিগ্রেসন পুলিশ ইনচার্জ মাহবুব হাসান জানান, ২০১৫ সালের প্রথম দিকে বরিশালের বাবুগঞ্জ থানার নবগ্রাম এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে সানি হাওলাদার (১৫), কুদ্দুস ব্যাপারীর ছেলে আব্দুল আলিম (১৭) ও আল মামুনের ছেলে সুভ হাসান (১১) পাচারকারীদের খপ্পরে পরে রাজশাহী সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে প্রবেশকালে বিএসএফের হাতে আটক হয়। পরদিন বিএসএফ এদের পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ এদেরতে কোর্টে পাঠায়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কোর্ট এদের বহরমপুর আনন্দ আশ্রমে রাখার নির্দেশ দেয়। প্রায় ১৫ মাস আশ্রমে থাকার পর এদের ফেরত দিল ভারত।
 
তিনি আরো জানান, তিন কিশোরকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।