সপ্তাশ্চর্যের অন্যতম নিদর্শন চীনের মহাপ্রাচীর সফর করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সম্প্রতি চীনে এক সংক্ষিপ্ত সফরে এসে তিনি এই স্থানটি ঘুরে দেখেন। সোমবার নিজের ফেইসবুক পেইজে চীন সফরের ৬টি ছবি পোস্ট করেন জাকারবার্গ।
এসব ছবিতে তাকে ফেইসবুকের টিম নিয়ে চীনের প্রাচীরে দেখা গেছে। এছাড়াও টেমপল অব হেভেনের ছাদ থেকে ছবি তুলেছেন। একটি ছবিটিতে তাকে চীনের প্রাচীর থেকে স্লেজ গাড়িতে করে নামতে দেখা গেছে।

সফরে তিনি চীনের সরকারি ও বেসরকারি খাতে কাজ করার জন্য দেশটির নেতাদের সঙ্গে কথা বলেছেন। স্ত্রী প্রিসিলা চ্যানও জাকারবার্গের সফরসঙ্গী হয়েছেন।নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি জাকারবার্গ চীনের প্রাচীর, টেমপল অব হেভেনসহ বেশকিছু পর্যটন স্থান পরিদর্শন করেছেন।
এছাড়া ই-কমার্স সাইট আলীবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মার সঙ্গেও সাক্ষাত করেন জাকারবার্গ। পোস্টে জাকারবার্গ বলেন, এটা খুব ব্যস্ততা পূর্ণ একটি সফর। তারপরও আমি চীনের বিখ্যাত প্রাচীর এবং টেমপল অব হেভেন পরিদর্শন করেছি। আমি আবার শিগগির চীনে আসতে চাই।

