মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৯৪টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে লতব্দী ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ।
মঙ্গলবার এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, সিরাজদিখান উপজেলায় প্রথম ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্য পদে ১৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৭ জন প্রতিদ্ব›িদ্বতা করছে। ৯৪টি কেন্দ্রে ৩৭৩টি বুথে ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮১০ জন। নির্বাচন সুষ্ঠু করার জন্য দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুর র্যাব, ৬০৫ জন পুলিশ সদস্য ও বিপুল সংখ্যক আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
