রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকার একটি ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হেতেমখাঁ পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সকালে ড্রেনের ভেতর নবজাতক কন্যা শিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
