তাসকিনকে নিষিদ্ধ করা নিয়ে সারাবিশ্বেই বইছে সমালোচনার ঝড়। তাসকিন আহমেদ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়াটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ। এরই মাঝে তাসকিনকে বিশ্ব ক্রিকেটের সম্পদ বললেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

সোমবার এক টুইটবার্তায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘তাসকিনের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আশা করি ও দ্রুত আইসিসি থেকে ছাড়পত্র পেয়ে যাবে। কারণ ও ক্রিকেট-বিশ্বের জন্যই বড় সম্পদ।’
ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে শোয়েব এখন ভারতে। এর আগে ছিলেন এশিয়া কাপেও। সে সময় তাসকিনকে কাছে ডেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেছিলেন। নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে বেশ কিছু টিপসও দিয়েছিলেন।
এর আগে ইয়ান চ্যাপেল বলেছিলেন তাসকিন ও সানির নিষেধাজ্ঞা অযৌক্তিক।
Really feel for Taskin I hope he gets the clearance from icc soon .. Bcoz he's an asset for world cricket ...
— Shoaib Akhtar (@shoaib100mph) March 21, 2016
