নোয়াখালী কোম্পানীগঞ্জে আগুনে ২০ দোকান পুড়ে গেছে।
সোমবার বিকেল ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপ্ররাশিরহাট পূর্ব বাজারে নেপালের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের মুদি, মনোহারি, জুয়েলারি, কোকারিজ, গার্মেন্টস, মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে।
