কেবলই গানের প্রতিযোগিতার লড়াইয়ে সেরা হয়ে নিজের স্বপ্নগুলো বুনতে শুরু করবে ইতি নামের মেয়েটা! অথচ এরই ভেতরে নিদারুণ কষ্টের জীবন যুদ্ধে নিজেকে লড়তে হচ্ছে। তিনি লিভারে রক্তক্ষরণজনিত রোগে রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিত্সাধীন আছেন। পাঁচদিন ধরে ইতির চিকিত্সা চলছে সেখানে। জানা গেছে, তার লিভারে ছিদ্র ধরা পড়েছে। এ কারণেই হচ্ছে রক্তক্ষরণ।
তার এই দূরারোগ্য রোগ প্রসঙ্গে জানা যায়, প্রতিদিন আইসিইউ বেড খরচ নিচ্ছে ৫০ হাজার টাকা করে। ডাক্তার বলেছে রক্তক্ষরণ বন্ না হলে অপারেশন করা যাবে না। আর এই ক্ষরণ বন্ করতে ৬টি ইনজেকশন দেয়া হচ্ছে। যার প্রতিটির খরচ ৮৫ হাজার টাকা করে। এছাড়া প্রতিদিন চিকিত্সার অন্যান্য খরচ তো আছেই।
এই বড় অংকের টাকা বহন করা তার পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় তার পরিবার সবার কাছে আর্থিক সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছে। সঙ্গীত প্রেমী অনেকেই শুরু থেকে চ্যানেল আই সেরাকণ্ঠ থেকে পরিচিতি পাওয়া এই শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। তার জন্য ও-পজিটিভ রক্তের দরকারে এগিয়ে গেছেন কেউ কেউ। সংগীতশিল্পীদের সংগঠন আরওয়াইএমবি ইতির সাহায্যে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছে। সোমবার ইতির চিকিত্সায় করণীয় নিয়ে কণ্ঠশিল্পী আসিফের কার্যালয়ে জরুরী সভা ডেকেছে এই সংগঠনটি।
সাহায্য পাঠানোর ঠিকানা : মো: আব্দুল বারী, অ্যাকাউন্ট নং : ২৩৬১০, রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
