নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৮:৫৩
শিশু ধর্ষণ মামলায় এক যুককের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নাটোর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ।
 
সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন বিচারক। সাজাপ্রাপ্ত আসামি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহেষপুর গ্রামের আকবর আলীর ছেলে হারুন খান।
 
জানা গেছে, ২০০৭ সালের ৫ জুন দুপুরে আসামি হারুন প্রতিবেশী ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।