নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ হাজীপুরে পুকুর থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫টায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে বন্দর থানায় আনা হয়। নিহত কিশোরের গলা ও পেট কাটা ছিল।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকেলে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বন্দরের দক্ষিণ হাজীপুর এলাকার পুকুর থেকে অজ্ঞাত (১৪) কিশোরের লাশ উদ্ধার করে।
