ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া এলাকায় আলীজান (৫৫) নামে খাদ্য গুদামের এক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় রুহিয়া বাংলাবাজার মোড়ের মদিনা বেকারির সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রুহিয়া এলাকায় বাংলাবাজার মোড়ের মদিনা বেকারির সামনে কয়েকজন দুর্বৃত্ত আলীজানকে পথ রোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আলীজানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়া বলেন, লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে আছে। পারিবারিক কলহের জেরে হত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
