চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২২:২৮
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বোয়ালমারী-ফকিরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে সোমবার বিকেলে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
 
সংশ্লিষ্ট সুত্র জানায়, চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আমির মজিদ ও উপ-পরিচালক মেজর আনোয়ার জাহিদের যৌথ নেতৃত্বে বিজিবির মুন্সীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিঞার নেতৃত্বে বিজিবি সদস্যারা সোমবার দুপুর ১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিজিবি সদস্যরা বোয়ালমারী-ফকিরপাড়া আমবাগান থেকে ভারতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করে। উদ্ধাকৃত মালামালের মধ্যে রয়েছে ৮১ হাজার ৫০০টি সেনেগ্রা ট্যাবলেট, ৪ হাজার ৬০০টি মুসিনাল ট্যাবলেট।