কুষ্টিয়া মিরপুরের ১১ ইউনিয়নে আজ নির্বাচন, ৮০ ভাগ কেন্দ্রই অধিক ঝুঁকিপুর্ণ

আপডেট : ২২ মার্চ ২০১৬, ০১:০৪
নির্বাচন কমিশন ঘোষিত প্রথম দফায়  আজ ২২ মার্চ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহনে ১০১টি ভোটকেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম স্ব স্ব ভোটকেন্দ্রে কোন ঝামেলা ছাড়াই  পৌচেছে।
গতকাল সোমবার দুপুরে মিরপুর উপজেলা নির্বাচন অফিস থেকে ১০১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণে দায়িত্ব প্রাপ্ত কর্তকর্তা ও কর্মচারীদের মাঝে এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়।
এদিকে উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনে ১০১টি কেন্দ্রের মধ্যে প্রায় শতকরা ৮০ ভাগ কেন্দ্রই অধিক ঝুকিপুর্র্ণ। ১০১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৬টি অধিক ঝুঁকিপুর্র্ণ, ১৩টি ঝুকিপুর্র্ণ এবং ২২টি কেন্দ্র সাধারণ হিসেবে ধরছে প্রশাসন। এ অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন আইন শৃংখলা সংস্থা।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান জানান, কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা ব্যালট বক্স, বক্স আটকানোর ক্লীপ, সিল, ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন। এসময় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে স্ব স্ব কেন্দ্রের সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ছাড়াও নিযুক্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ছোট ছোট বিভিন্ন ধরনের পরিবহনে তারা নিজ কেন্দ্রের নির্বাচনী এই সরঞ্জাম বুঝে নিয়ে যান।
তিনি আরো জানান, অধিক গুরুত্বপুর্ণ কেন্দ্রে বাড়তি নিরপত্তার জন্য তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি  নির্বাহী ম্যাজিষ্ট্রেটরাও কাজ করছে।