লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ, আহত ৬

আপডেট : ২২ মার্চ ২০১৬, ০৯:৫১
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইউপি পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার সকালে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  পুলিশ তিনজনকে আটক করেছে। প্রসঙ্গত, নবম ইউপি নির্বাচনের প্রথম ধাপে মঙ্গলবার দেশের ৭১৭ ইউপিতে ভোট চলছে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 
 
জানা গেছে, সকালে ভোট শুরু পরপরই সদস্য পদের প্রার্থী মমতাজ উদ্দিন ও আব্দুল মতিনের একদল সমর্থক কেন্দ্রে প্রবেশ করে। এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটনো হলে ছয়জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চার্জ করে তাদের সরিয়ে দেয় এবং তিনজনকে আটক করে।
 
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র নাথ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।