কারচুপি ও অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৬:১৮
 
ভোট কারচুপি ও নির্বাচনে অনিয়মসহ সহিংসতার কারণে সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার ১২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
কেন্দ্রগুলো হলো-তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ, অভয়তলা ও দাতপুর, সদর উপজেলার আলীপুর, মাহমুদপুর, ভাড়ুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমিনিয়া দাখিল মাদ্রাসা, কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মেহেদী নগর, মাহজানপুর ও পূর্বখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়।  
 
জেলার পাঁচটি উপজেলার স্ব স্ব নির্বাহী অফিসার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
এদিকে, সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের কাঠালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমতলা, ঘরচালা প্রাথমিক বিদ্যালয়, ধুলিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধুলিহন স্বাস্থ্য কমপ্লেক্স, বড়দল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ  বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছে বিদ্রোহী ও বিএনপি প্রার্থীরা।