বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দলীয় সরকার ও দলীয় নির্বাচন কমিশনের অধীনে প্রহসনের নির্বাচন নাটক চলছে।’
মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দেয়া শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ ও বিশ্ববাসীকে বোকো বানানোর চেষ্টা চলছে। এটি আওয়ামী লীগের পুরোনো অভ্যাস।
