বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন বর্জন

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৩:৪৫
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউপি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ছয় বিএনপি প্রার্থী নির্বাচন বর্জন করছেন। এরা হলেন, সলিমাবাদ ইউনিয়নের বিল্লাল হোসেন, মানিকপুর ইউনিয়নের বজলুল হক, ফরদাবাদ ইউনিয়নের সালাহ উদ্দিন, দড়িকান্দি ইউনিয়নের আবদুল করিম ও রুপসদি ইউনিয়নের দেলোয়ার হোসেন।
 
মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
 
তাদের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন কেন্দ্রে ঢুকে বিএনপির প্রার্থীর অ্যাজেন্টদের মারধর করে  বের করে দেয়। এবং তারা ব্যালট পেপারে সিল মারে।
 
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এমএ খালেক উপস্থিত ছিলেন।