পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় সাত প্রার্থী ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এরা হলেন, সমুদয়কাঠি ইউনিয়নে জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নাজমুল ইসলাম সাঈদ, সারেংকাঠি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম, দৈহারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিন্টু, সোহাগদল ইউনিয়নে বিএনপির মো. হুমাউন কবির, সুটিয়াকাঠি ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আতিকুল ইসলাম লিটু, বিএনপির স্বরপকাঠি সদর ইউনিয়নে বিএনপি প্রাথী নাছিরি উদ্দিন তালুকদার ও জলাবাড়ি ইউনিয়নের জেপি প্রার্থী মো. তৌহিদুল ইসলাম।
মঙ্গলবার ভোট শুরু হওয়ার পর থেকে নানা অনিয়মের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে এমন অভিযোগ তুলে তারা পৃথক সংবাদ সম্মেলন করেন। এবং এসব প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তাদের অভিযোগ, বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের নির্বাচনী অ্যাজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। প্রকাশ্যে হামলাকারীরা তাদের সমর্থকদের প্রতীকে সিল মারছে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের জানালেও তারা ব্যবস্থা নেয়নি।
সংবাদ সম্মেলনে এসব প্রার্থী নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
