সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং অফিসার।
জানা গেছে, নির্বাচনী আবরণ বিধি লঙ্ঘণ করার দায়ে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩ কার্য দিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।।
উল্লেখ্য, গত ১৮ মার্চ চন্ডিপুর ইউনিয়নের সীচা পশ্চিমপাড়া জামে মসজিদের ভিত্তি স্থাপনে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিষয়টি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক গত সোমবার এ নোটিশ দেন।
